এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

বাংলাদেশের এলডিসি উত্তরণ ২০২৯ সালের নভেম্বরে

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময় আরও তিন বছর পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। 
জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়ানোর পক্ষে বক্তব্য দেয়। বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের তাগিদ দেয় দেশগুলোর প্রতিনিধিরা। এর আগে, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২১ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে সুপারিশ পাঠায় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। প্রতি তিন বছর পরপর এলডিসিভুক্ত দেশগুলোর অগ্রগতি মূল্যায়ন করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। এ ক্ষেত্রে মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক—এই তিনটি মানদণ্ড বিবেচনা করা হয়। বাংলাদেশ তিনটি মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১০,০০০-এরও বেশি অন্যদের সাথে সরাসরি আপনার ইনবক্সে বিনামূল্যে টিপস এবং রিসোর্স পান।