সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা হুথির

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয়টি হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা । চলতি সপ্তাহের শুরুতে তেহরানে ইরান ও মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর মধ্যে বৈঠক সত্ত্বেও এ হামলা চালানোর দাবি করল সশস্ত্র গোষ্ঠীটি।সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বিরল ওই বৈঠকে আঞ্চলিক বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হয়েছিল দুই পক্ষ। বৈঠকে […]
শনিবার দেশে আসছে সৌদিতে নিহত ৫ মরদেহ

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার দেশে আসছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট ৯ […]
অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা।মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৮ দিনে […]
ঢাকায় চলছে ৩ দিন ব্যাপি পর্যটন মেলা

রাজধানীতে চলছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ঢাকার আগারগাঁওয়ের চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা অংশগ্রহন করেছে ২০ দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা।ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এবারের মেলার প্রতিপাদ্য ‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’। পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, পরিবেশবান্ধব পর্যটন উৎসাহিত করা এবং […]
এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময় আরও তিন বছর পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়ানোর পক্ষে বক্তব্য দেয়। বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের তাগিদ দেয় দেশগুলোর প্রতিনিধিরা। এর আগে, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের বিষয়ে চূড়ান্ত […]
বিশ্ববাজারে পন্যর দাম বাড়ার পুর্বাভাস বিশ্বব্যাংকের

২০২৬ সালের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ, জ্বালানি সরবরাহে বিঘ্ন, খাদ্যশস্য পরিবহনে বাধা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে পণ্যের বাজারে অস্থিরতা বাড়ার আশংকা সংস্থাটির। এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি তীব্র হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তাহীনতা বাড়ার আশঙ্কা রয়েছে।বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদনের […]