১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Probashalap

বিশ্বজুড়ে বাংলাদেশ

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম, হারলেন মিতু-আমজাদরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরির নির্বাচনে তিনি পেয়েছেন ৭৩ ভোট, যা এ বিভাগের সর্বোচ্চ।

শনিবার (৭ জুন) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যা নাগাদ ফলাফল ঘোষণা করা হয়।

ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের তালিকায় রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

ভোটের হিসাবে তামিমের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট, আর ইয়াসির ফয়সালের ঝুলিতে গেছে ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম সমান ৬৬টি করে ভোট পান।

এ ছাড়া আসিফ রাব্বানি ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট পেয়ে পরিচালনা পর্ষদে জায়গা নিশ্চিত করেন।

অন্যদিকে নির্বাচনে অংশ নিয়েও পরিচালক হতে পারেননি চার প্রার্থী। বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট পেয়ে পরাজিত হন।

নির্বাচনের ফলাফলে ক্লাব ক্যাটাগরিতে নতুন পরিচালনা পর্ষদের চিত্র স্পষ্ট হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তামিম ইকবাল।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১০,০০০-এরও বেশি অন্যদের সাথে সরাসরি আপনার ইনবক্সে বিনামূল্যে টিপস এবং রিসোর্স পান।