১৯ দিনে প্রবাসী আয় সাড়ে ২৭ হাজার কোটি টাকার বেশি

ঈদের আগে বৈধ পথে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠাতে শুরু করেছেন প্রবাসীরা। ফলে চলতি রমজান মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ মাসের প্রথম ১৯ দিনেই ব্যাংকিং চ্যানেল তথা বৈধ পথে দেশে ২২৫ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ১৯ মার্চ এক দিনেই এসেছে ১৩ কোটি […]
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর মামলাটি নতুন মোড় নিয়েছে। আদালত এবার কবর থেকে তার মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন। জনপ্রিয় এই চিত্র নায়কের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং নতুন করে ময়নাতদন্তের অনুমতি […]
রাশিয়ার সাথে ৩০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি ইউক্রেন

ইউক্রেন জানিয়েছে যে, তারা রাশিয়ার সাথে প্রাথমিক ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত। আজ ইউক্রেনের সাথে শান্তি আলোচনার পর, একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সাথে ইউক্রেনের প্রতিনিধিদলের বৈঠিক শুরু হয়। এই বৈঠকের অগ্রগতি সম্পর্কে হোয়াইট হাউস থেকে বলা হয় যে, ‘আমরা সৌদি আরব […]
রাঙ্গামাটির মায়াভরা ভালোবাসার এক ‘মায়াবী দ্বীপ’

রাঙ্গামাটি শহর থেকে একটা নৌকায় করে অপরূপ কাপ্তাই লেকের ভেতর দিয়ে ১৫ থেকে ২০ মিনিট যাবার পর আমরা যখন আমরা যখন দ্বীপটাতে পৌছালাম তখন দুপুর। চারিদিকে লেকের শান্ত জলরাশি। একদল মানুষ পিকনিক করতে এসেছে। তাদের হৈহুল্লোরে মুখর দ্বীপটি। ‘অপ্সরী’ নামের একটা কটেজে উঠলাম আমরা। কটেজের ভেতরে প্রবেশ করে আমরা মুগ্ধ। আমি ইতালির সরেন্তোতে এমন একটা […]
আরব আমিরাতের ভিসা পেতে চান? ছোট ভুলেও হতে পারে বড় বিপত্তি

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের পরিকল্পনা করছেন? বিমানের টিকিট বুক করার আগে নিশ্চিত হয়ে নিন, আপনার ভিসা আবেদনটি সম্পূর্ণ ও সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না। সামান্য ভুলও বড় সমস্যার কারণ হতে পারে—ভিসা দেরিতে পাওয়া বা সরাসরি প্রত্যাখ্যান। আরব আমিরাত ভিত্তিক ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেক আবেদন বাতিল হয় এমন কিছু সাধারণ ভুলের কারণে, যা সহজেই এড়িয়ে […]
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

হারের শঙ্কা, সমতায় ফেরার লড়াই এবং শেষ মুহূর্তের নাটকীয়তা মিলিয়ে স্মরণীয় এক সেমিফাইনাল উপহার দিল বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ গোলের জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই কিছুটা চাপে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩তম […]
ক্রিকেটার নাঈমের সঙ্গে কী ঘটেছিল, নিজ এলাকায় এমন ঘটনার নেপথ্যে কী?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান নিজ শহর চট্টগ্রামে ফিরেই পুলিশের হাতে মারধর ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি শুধু একজন জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে দুর্ব্যবহার নয়, বরং পুলিশের তথ্য যাচাই, অভিযান পরিচালনা এবং সাধারণ নাগরিকের প্রতি আচরণ নিয়ে গুরুতর প্রশ্নও সামনে এনেছে। কী ঘটেছিল?শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। […]
বাংলাদেশকে নিয়ে কৌতূহলী সান মারিনো, ইতিহাসের প্রথম লড়াইয়ে নজর দুই শিবিরের

আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সান মারিনো। শুক্রবার (৫ জুন) স্বাগতিকদের মাঠে অনুষ্ঠিত হবে ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ। তবে কিক-অফের আগেই আলোচনায় দুই দল। বিশেষ করে নতুন প্রতিপক্ষ বাংলাদেশকে ঘিরে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে সান মারিনো শিবিরে। ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে বিস্তর হোমওয়ার্ক করেছে […]
সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম, হারলেন মিতু-আমজাদরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরির নির্বাচনে তিনি পেয়েছেন ৭৩ ভোট, যা এ বিভাগের সর্বোচ্চ। শনিবার (৭ জুন) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট […]
পারমাণবিক স্থাপনায় মাইন বসাল ইরান, মার্কিন অভিযান কি সত্যিই ঠেকানো সম্ভব?

মার্কিন সামরিক অভিযান কিংবা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের সম্ভাবনা সামনে রেখে নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি তাদের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সংরক্ষণাগারের সঙ্গে যুক্ত কিছু সুড়ঙ্গ পরিকল্পিতভাবে ধসিয়ে দিয়েছে এবং কয়েকটি প্রবেশপথে বিস্ফোরক মাইন পুঁতে রেখেছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একাধিক সূত্রের দাবি, এসব পদক্ষেপের […]