বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ
আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম । ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনায় কলকাতাভিত্তিক প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে করা চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দুই কেন্দ্রে ভিসার আবেদন জমা নেওয়া হবে না।





