১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Probashalap

বিশ্বজুড়ে বাংলাদেশ

রামিসাকে হত্যা কেন, আদালতে সোহেলের ব্যাখ্যা, তবে প্রশ্ন রয়ে গেল অনেক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছিল, সেই মামলার প্রধান আসামি সোহেল রানা এবার আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে হত্যাকাণ্ডের পেছনের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তবে তার বক্তব্য নতুন কিছু প্রশ্নও সামনে নিয়ে এসেছে। রোববার হাইকোর্টে করা জেল আপিলে সোহেল রানা দাবি […]

গোলাপগঞ্জ থেকে বিশ্বমঞ্চে, ফিফা বিশ্বকাপে ফের বাংলাদেশের প্রতিনিধি আবজল আহমেদ

প্রত্যন্ত গ্রামের স্বপ্ন, আর সেই স্বপ্নের পেছনে বছরের পর বছর পরিশ্রম, আজ তা পৌঁছে গেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে। কাতার প্রবাসী বাংলাদেশি আবজল আহমেদ এবার জায়গা করে নিয়েছেন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ভলান্টিয়ার দলে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে তিনি হসপিটালিটি ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ […]

তৃতীয় ভাষা জানলেই মিলতে পারে ১০ লাখ টাকার ঋণ, উচ্চশিক্ষায় নতুন সুযোগ বাজেটে

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা করেছে সরকার। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ ঋণ সুবিধার প্রস্তাব রাখা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বাজেট বক্তৃতায় জানানো হয়, আন্তর্জাতিক কর্মবাজার ও […]

রাজস্বের পাহাড়, ঘাটতির রেকর্ডের কঠিন পরীক্ষার মুখে বাজেট ঘোষণা

দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায় এবং সর্বোচ্চ বাজেট ঘাটতির দ্বৈত চ্যালেঞ্জ সামনে রেখে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম এবং দেশের ৫৫তম বাজেট হিসেবে এটি বিশেষ গুরুত্ব […]

বাজেট কী, এর অর্থ আসে কীভাবে, কোথা থেকে?

আমরা সবাই কোনো না কোনোভাবে বাজেট করি। মাসের শুরুতে হিসাব করি, বাড়িভাড়া, বাজার, বিদ্যুৎ বিল, সন্তানের পড়াশোনা, চিকিৎসা, যাতায়াত এবং কিছু সঞ্চয়। কিন্তু মাস শেষে প্রায়ই দেখা যায় হিসাবের সঙ্গে বাস্তবতার মিল নেই। রাষ্ট্রও একই কাজ করে। পার্থক্য শুধু এতটুকু যে একটি পরিবারের সদস্য চার-পাঁচজন, আর রাষ্ট্রের পরিবারের সদস্য কোটি কোটি মানুষ। এই বিশাল জনগোষ্ঠীর […]

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসা তথ্য এবং পরবর্তী কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনার পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. বাবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত […]

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রম সরাসরি তদারকির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে প্রতিষ্ঠানটিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী […]

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আঘাতের দাবি ইরানের, লক্ষ্য পঞ্চম নৌবহর ও বিমানঘাঁটি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) এবং জর্ডানের একটি বিমানঘাঁটি ছিল এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর […]

গৃহকর্মী নিয়োগে নতুন কাঠামো কুয়েতে, ১০ দেশের অনুমোদন ও ২৭ দেশের ওপর নিষেধাজ্ঞা বহাল

কুয়েতে গৃহকর্মী নিয়োগ ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করার অংশ হিসেবে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সার্কুলার অনুযায়ী, নির্দিষ্ট ১০টি দেশ থেকে পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৭টি দেশের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া এখন থেকে আরও কাঠামোবদ্ধভাবে পরিচালিত […]

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, ইরানের হামলায় নাকি যান্ত্রিক?

হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলটরা নিরাপদে আছেন এবং কেউ আহত হননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। […]