প্রবাস আলাপ ডেস্ক
নিবন্ধন করেও পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যেতে পারছেন না ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ১০ হাজার মানুষ। দীর্ঘদিন অপেক্ষার মধ্যে নিবন্ধিত প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধের কারণে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তালের বরাত দিয়ে জানা গেছে, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি হজযাত্রী এখনো অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।
তাদের মধ্যে প্রায় ৪০০ জন ফিলিস্তিনি হজে যাওয়ার আগেই মারা গেছেন।
রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধের কারণে গাজায় ১০ হাজার ফিলিস্তিনি হজযাত্রী এখনো সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন না।
দীর্ঘদিন অপেক্ষার পরও তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে রয়েছে।
আরও পড়ুন:
ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার





