ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে তাদের এই ব্যতিক্রমী বিয়ে এখন পুরো লক্ষ্মীপুরে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে।





