সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির শঙ্কা থাকায় উল্লিখিত সাতটি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১০,০০০-এরও বেশি অন্যদের সাথে সরাসরি আপনার ইনবক্সে বিনামূল্যে টিপস এবং রিসোর্স পান।