ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৭০০ কোটি ডলার । বার্তা সংস্থা রয়টার্স বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের গত জুলাইয়ের হিসাবের তুলনায় যুদ্ধের ব্যয় বেড়েছে ২৫ শতাংশেরও বেশি ।
পেন্টাগনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ব্যয়ের বেশির ভাগই খরচ হয়েছে যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র পুনঃসংগ্রহে, যার পরিমাণ অন্তত ২৯ বিলিয়ন ডলার।এ ছাড়া যুদ্ধে হারানো বিমান, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় ধরা হয়েছে ৬ বিলিয়ন ডলারের বেশি।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন। নতুন হিসাব অনুযায়ী, সেই ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
রয়টার্স জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামতের ব্যয় সর্বশেষ হিসাবের মধ্যে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।





